দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের আমনা মঞ্জিল নামের এক ব্যক্তি বাড়ি বন্ধক রেখে একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে বাড়ি নির্মাণ করবেন বলে ১৪ লক্ষ টাকা ঋণ নেন। ঋণ প্রদানকারী সংস্থাকে ২৭ মাস ধরে কোন টাকা দেননি ওই ব্যক্তি বলে অভিযোগ। শেষমেশ ওই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেনাচিতির অন্নপূর্ণা নগরের ওই ব্যক্তির বাড়িতে পৌঁছান। অমনা মঞ্জিলকে বাড়ি খালি করার কথা জানানো হয়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে যায়।
তারপরেই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা ওই ব্যক্তির বাড়িটি সিল করে। ওই ঋণ প্রদানকারী সংস্থার আধিকারিক তারকনাথ সামন্ত বলেন,"একটি বাড়ি বন্ধক রেখে বাড়ি তৈরি করবেন বলে ১৪ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। দীর্ঘ ২৭ মাস ধরে কোন টাকা দেননি উনি। একাধিকবার চিঠি করা হয়েছে তারও সদুত্তর দেননি। থানাতেও ডেকে পাঠানো হলেও উনি যাননি। সেই ঋণ শোধ না করাই ২৮লক্ষ টাকায় দাঁড়িয়েছে। টাকা না দেওয়ার জন্য বাড়িটি সিল করা হলো।

