169 meritorious students were felicitated in Durgapur by the Trinamool Secondary Teachers’ Association.
শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটি নগর নিগমের তথ্যকেন্দ্র সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করে। দুর্গাপুর মহকুমার মোট ১৬৯ জন কৃতীকে সংবর্ধিত করা হয় এদিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান হরেরাম সিংহ, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ দেবাশিস, টিএমসিপি জেলা সভাপতি অভিনব মুখার্জি, মাধ্যমিক পরীক্ষার কনভেনর রাজীব মুখার্জি, জেলা সভাপতি গান্ধীপ্রসাদ নুনিয়া এবং আরও অনেকে। জেলার নানা স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের সূচনা হয় গোপালমাঠ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি দাসের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। হরেরাম সিংহ ও নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কার্যকরী সভাপতি ড. কালিমুল হক।

