Saturday, 20 Jun 2026

জন্মাষ্টমী উপলক্ষে ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু বিতরণ ইসকনের

IMG

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ইসকন কর্তৃপক্ষ জন্মাষ্টমী উপলক্ষে ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু বিতরণ করেছেন। কয়েক সপ্তাহ ধরে প্রস্তুত করা এই লাড্ডুগুলি সোমবার উপস্থিত ভক্তদের হাতে তুলে দেওয়া হয়। সারা বিশ্বের মতোই দুর্গাপুরেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহাসমারোহে পালিত হয়, যেখানে ইসকনে হাজার হাজার ভক্ত ভিড় করেন। সকাল থেকেই পুজোপাঠ, হরিনাম সংকীর্তন এবং গীতা পাঠের আসর বসে।


রাজস্থানের জয়পুরের মার্বেল প্যালেসের আদলে তৈরি করা মণ্ডপে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। ইসকনের প্রধান সেবাইত ঔদার্য চন্দ্র দাস জানান, "ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫০ তম জন্মতিথি উপলক্ষে এ বছরও আমাদের ইসকনে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে। আমরা ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু বিতরণ শুরু করেছি এবং প্রায় ৩৫-৪০ হাজার ভক্তের সমাগম আশা করা হচ্ছে।"

Share: